ফ্লাইওভারের ওপর থেকে বোমা

মগবাজারে বোমা হামলায় নিহত যুবকের পরিচয় মিলেছে

user

রোজ আইটি বিডি ডেস্ক

mogbazar

রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপে এক যুবক নিহতের ঘটনার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী চা–দোকানি। বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে নিউ ইস্কাটনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে বিস্ফোরণে যুবকের প্রাণহানির এ ঘটনা ঘটে।

নিহতের নাম সিয়াম মজুমদার (১৯)। তিনি ঘটনাস্থলের সড়কের উল্টো দিকের একটি মোটর পার্টসের দোকানে কাজ করতেন।

নিহত সিয়ামের বাবা আলী আকবর মজুমদার পেশায় রিকশাচালক। তারা থাকেন ইস্কাটনের দুই হাজার গলিতে। গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়ায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা জানান, বোমা নিক্ষেপের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। যা এক যুবকের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সিয়ামের বাবা বলেন, আমার ছেলে মোটরপার্টসের দোকানে কাজ করত। কাজ শেষে রাস্তায় দিয়ে হাঁটার সময় তার ওপর বোমাটি নিক্ষেপ হয়। এতে ঘটনাস্থলে সিয়াম মারা যায়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ঘিরে রাখে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরাও সেখানে পৌঁছে আলামত সংগ্রহ করে।

রমনা থানার উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি কালবেলাকে বলেন, ফ্লাইওভার থেকে বোমাটি ফেললে ভিকটিমের মাথায় লাগে। সাথে সাথেই তিনি মারা গেছেন। কে বা কারা এ নাশকতা ঘটিয়ে তার অনুসন্ধান চলছে।

দেশকে অস্থিতিশীল করতে এটা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ডিসি মাসুদ আলম আরও বলেন, নিহত ব্যক্তির নাম সিয়াম। তিনি সেখানে চা খেতে এসেছিলেন। ওপর থেকে বোমা এসে তার মাথার ওপর পড়ে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ