বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

user

রোজ আইটি বিডি ডেস্ক

dollar

চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ১৯ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর দেশীয় মুদ্রামূল্য দাঁড়ায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার বেশি। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ১৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩৫ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ডলার। এ ছাড়া একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো হয়েছে ১৯৯ কোটি ২২ লাখ ডলার। অপরদিকে, বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৯ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনেও ৭টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক।

রেমিট্যান্স না আসা ব্যাংকগুলো হলো- বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব); বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি। পাশাপাশি বিদেশি খাতের আল ফালাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও এ সময়ে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠাননি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এ অংকটি অক্টোবরের তুলনায় ১৩ শতাংশ বেশি। এর আগে অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

শিল্পসংশ্লিষ্টরা জানান, বৈধ ও অবৈধ (হুন্ডি) বাজারের বিনিময় হারের ব্যবধান কমে আসা এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়াই রেমিট্যান্স বাড়ার প্রধান কারণ।

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১৩ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অংক ছিল ১১ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ